এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন আপন বোন, ভাইরাল ঘটনায় আইনি বিতর্ক

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:১৭
এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন আপন বোন, ভাইরাল ঘটনায় আইনি বিতর্ক

ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় তিন আপন বোন একই যুবককে হিন্দু রীতি মেনে বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


গত ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামে তিন বোন বিকাশ নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গেছে, তিন বোন সামাজিক যোগাযোগমাধ্যমে রিল ও ভিডিও তৈরি করতেন এবং বিকাশ তাদের ভিডিওগ্রাহক হিসেবে কাজ করতেন। পরে পারস্পরিক সম্মতিতে তারা এই বিয়ের সিদ্ধান্ত নেন।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ তিন বোনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং হিন্দু রীতি অনুযায়ী সাত পাক ঘোরেন। অনুষ্ঠানে পুরোহিত ছাড়া দুই পক্ষের কোনো আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন না।


তিন বোনের দাবি, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়ায় বিয়ের পর আলাদা থাকতে চাননি। এমনকি বিচ্ছেদের আশঙ্কায় একসময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে জানিয়েছেন তারা। অন্যদিকে বিকাশ বলেন, তিন বোনের একসঙ্গে থাকার ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন।


তবে বিয়েটির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, জীবিত স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় নতুন করে বিয়ে বৈধ নয়। ফলে এই বিয়ের আইনগত মর্যাদা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা মন্তব্য পাওয়া যায়নি।


সূত্র: আনন্দবাজার।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য