শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৬:৪২
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া দেখা যাওয়ার ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো অগ্নিকাণ্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধোঁয়ার উৎস বা কীভাবে এর সৃষ্টি হয়েছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য